Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

মেয়ের আবদারে শিশু চুরি, অতঃপর...

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
মেয়ের আবদারে শিশু চুরি, অতঃপর...

বাবা-মায়ের কাছে একটি ভাইয়ের আবদার করে এক কিশোরী। মেয়ের আবদার রাখতে ফুটপাত থেকে এক মাস বয়সী ‍শিশু চুরি করেন ওই দম্পতি। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ভারতের দিল্লির টেগোর গার্ডেনের রঘুবীর নগর এলাকায় এমন ঘটনা ঘটেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে এমন খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্তদের নাম সঞ্জয় গুপ্ত এবং অনিতা গুপ্ত। পেশায় তারা ট্যাটু এবং মেহেন্দি আর্টিস্ট।

সঞ্জয়-অনিতা দম্পতির ১৭ বছর বয়সি এক ছেলে ছিল। গত বছর আগস্টে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। প্রতি বছরই রাখিপূর্ণিমায় ভাইকে রাখি পরাত তাদের ১৫ বছর বয়সী মেয়ে। কিন্তু এই বছর ভাই না থাকায় মায়ের কাছে ভাই এনে দেয়ার আবদার করে ওই কিশোরী। মেয়ের আবদার পূরণেই শিশু চুরির এই পরিকল্পনা করেন সঞ্জয়-অনিতা দম্পতি। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোররাতে পুলিশের কাছে একটি শিশু অপহরণের মামলা হয়। মামলা সূত্রে তারা জানতে পারে, হারিয়ে যাওয়া শিশুটির বয়স মাত্র এক মাস। শিশুটির মা প্রতিবন্ধী এবং তারা ফুটপাতে বসবাস করতেন। গভীর রাতে ওই দম্পতি এসে তাদের শিশুটিকে তুলে নিয়ে যান। পুলিশকে শিশুটির বাবা জানিয়েছেন, রাত ৩টার দিকে ঘুম ভেঙে তারা দেখেন তাদের সন্তান নেই। এরপরই তারা পুলিশের কাছে ছুটে যান। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ পায় এবং গ্রেপ্তার করে। পরে অপহৃত শিশুটিকে উদ্ধার করে তার নিজ বাবা-মায়ের কাছে হস্তান্তর করে। সঞ্জয়-অনিতা দম্পতি জানিয়েছে, শিশুটিকে নিজের সন্তানের মতো মানুষ করার ইচ্ছা ছিল তাদের।

  সুত্র:এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।