Thursday, 3 September 2026
শিরোনাম
সারা দেশ জাতীয় জেলার খবর

মেয়াদহীন চারটি ডাটা প্যাকেজ চালুর ঘোষণা বিটিআরসির

admin • 21 Aug 2022, 03:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেয়াদহীন চারটি ডাটা প্যাকেজ চালুর ঘোষণা বিটিআরসির
দেশের মুঠোফোন গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চারটি ডাটা প্যাকেজের ঘোষণা দিয়েছে।   সরকারি মুঠোফোন অপারেটর টেলিটক ও বেসরকারি মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের মাধ্যমে নতুন মেয়াদহীন (আনলিমিটেড) চারটি ডাটা প্যাকেজ চালু করা হয়েছে।   বিটিআরসি আজ রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রামীণফোনে ১ হাজার ১৯৯ টাকায় ৪০ জিবি এবং ৫৪৯ টাকায় ১৫ জিবি ডাটা প্যাকেজ কেনা যাবে। এ ছাড়া, টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ১২৭ টাকায় ৬ জিবি এবং ৩০৯ টাকায় ২৬ জিবি ডাটা প্যাকেজ চালু করা হয়েছে।     বিটিআরসি জানায়, গত ২৮ এপ্রিল বিটিআরসির নির্দেশনা অনুযায়ী দেশের মুঠোফোন অপারেটরগুলো বাজারে প্রথম আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ প্রদান করে। অন্যান্য অপারেটরগগুলোও পর্যায়ক্রমে নতুন করে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ চালু করবে।     আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ উপভোগকারী গ্রাহকদের প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যমান সিম রিসাইকেল প্রক্রিয়া এবং নির্দেশিকা অনুসরণ করা হবে। মিরর/ সাকিব
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।