Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতা আশরাফুল হক (আশরাফুল ভেড়ী) অনলাইন আম বিক্রেতাদের জন্য বিশেষ ‘আম কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন। তিনি জানান, নির্বাচিত হলে এ উদ্যোগের মাধ্যমে আম বিক্রেতা ও ক্রেতার মধ্যে আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

 

আশরাফুল হক রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে তিনি প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন।

 

মঙ্গলবার (৫ মে) সময় সংবাদের কাছে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আম আমাদের জন্য বিশাল একটি সম্পদ। এই সম্পদ রক্ষায় যা করা দরকার, তা করা হবে। আমের উন্নয়নে যা করণীয়, তার সবকিছু করা হবে।

 

তিনি আরও বলেন, অনলাইনে আম কেনাবেচার ক্ষেত্রে অনেক সময় ক্রেতাদের আগাম অর্থ পরিশোধ করতে হয়, কিন্তু এতে উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়। এই সমস্যা সমাধানে অনলাইন আম বিক্রেতাদের জন্য বিশেষ ‘আম কার্ড’ চালু করা হবে, যা লেনদেনকে আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য করবে।

  এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি এ ধরনের পরিকল্পনার কথা তুলে ধরেন। সেখানে তিনি অনলাইন আম ব্যবসার চ্যালেঞ্জ এবং আস্থার ঘাটতি দূর করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। স্থানীয়ভাবে তার এই প্রতিশ্রুতি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।