Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিলো কুমারখালী কল্যাণ ট্রাস্ট

admin • 13 May 2025, 11:43 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিলো কুমারখালী কল্যাণ ট্রাস্ট

কুষ্টিয়ার কুমারখালীতে মেধাবী ২১ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, চেক,ও তিন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা স্মারক দিল কুমারখালী কল্যাণ ট্রাস্ট।

 

মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় কুমারখালী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কুমারখালী কল্যাণ ট্রাস্টের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি হিসেবে নগদ অর্থ, চেক ও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃনাজমুল হক,বিশিষ্ট ক্রীড়াবিদ আকরাম হোসেন, প্রকৌশলী রবিউল করিম, কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শরীফ হোসেন ও কবিগুরু নাট্যকার লিটন আব্বাস প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।