Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

মেট্রোরেলের একাদশ চালান পৌঁছেছে মোংলায়

admin • 22 Aug 2022, 08:45 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মেট্রোরেলের একাদশ চালান পৌঁছেছে মোংলায়
বাগেরহাটের মোংলা বন্দরে মেট্রোরেলের আরও একটি চালান এসে পৌঁছেছে। বন্দরের ৭ নম্বর জেটিতে  আজ   সোমবার  ( ২২ আগষ্ট)   সকালে বগি ও ইঞ্জিন নিয়ে নোঙর করে বিদেশি জাহাজ এমভি হোসি ক্রাউন।   ২৪ ঘণ্টার মধ্যে এসব সরঞ্জাম খালাস শেষ হবে বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। এর আগে মেট্রোরেলের সরঞ্জাম নিয়ে ১০টি চালান এসেছে।   আরো পড়ুন:ইমরানের বক্তৃতা সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা   গত ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি।   বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, কোবে বন্দর থেকে আটটি রেলওয়ে কোচ ও চারটি ইঞ্জিনসহ ৩৪ বক্স মেশিনারি পণ্য এসেছে।   মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মূসা বলেন, ‘বন্দরে মেট্রোরেলের আটটি বগি পৌঁছেছে। খুব দ্রুত এসব সরঞ্জাম খালাসের কাজ শেষ হবে।’   রাজধানী ঢাকায় মেট্রোরেল প্রকল্পের জন্য ২৪ সেট ট্রেন তৈরি করছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি। প্রতি সেট ট্রেনের দুই পাশে দুটি ইঞ্জিন থাকবে। এর মধ্যে থাকবে চারটি করে কোচ। ট্রেনগুলোয় ডিসি ১৫০০ ভোল্ট বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকবে।   স্টেইনলেস স্টিল বডির ট্রেনগুলোতে থাকবে লম্বালম্বি আসন। প্রতিটি ট্রেনে থাকবে দুটি হুইলচেয়ারের ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুই পাশে থাকবে চারটি করে দরজা। প্রতিটি ট্রেনের যাত্রী ধারণক্ষমতা হবে ১ হাজার ৭৩৮ জন। মিরর/এএ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।