Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মেক্সিকো সিটিতে ৫.৮ মাত্রার ভূমিকম্প

admin • 08 Dec 2023, 12:15 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
মেক্সিকো সিটিতে ৫.৮ মাত্রার ভূমিকম্প

৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ মধ্য মেক্সিকোর বেশিরভাগ অংশ। আতঙ্কে অনেকে ভয়ে রাস্তায় নেমে আসে। স্থানীয় সময় বৃহস্পিতিবার দেশটির সিসমোলজিক্যাল ইনস্টিটিউট এই তথ্য জানিয়েছে। ভূমিকম্পে মেক্সিকো সিটিতে প্রথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর এক্স (সাবেক টুইটার)-এ একটি ভিডিওতে বলেছেন, ‘আপাতদৃষ্টিতে ভূমিকম্পটি ততটা শক্তিশালী ছিল না। যাই হোক আমরা শীঘ্রই আরো তথ্য প্রকাশ করব।’ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পুয়েব্লা রাজ্যের কেন্দ্রীয় অঞ্চলে। পুয়েব্লার কর্মকর্তারা জানান, ভূমিকম্পটি বেশ কয়েকটি শহরে অনুভূত হলেও প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মেক্সিকো সিটিতে ৫.৮ মাত্রার ভূমিকম্প। ছবি: বিবিসি

মেক্সিকো পাঁচটি টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে একটি। ১৯৮৫ সালে একটি ৮.১ মাত্রার একটি ভূমিকম্প মধ্য ও দক্ষিণ মেক্সিকোর বেশিরভাগ অংশকে ধ্বংস করে দেয়। হাজার হাজার মানুষ মারা যায় ভূমিকম্পে এবং মেক্সিকো সিটির মারাত্মক ক্ষতি হয়।

 

১৯ সেপ্টেম্বর ২০১৭ সালে আরো একটি ৭.১ মাত্রার ভূমিকম্পে ৩৬৯ জন নিহত হয়েছিল। এ ছাড়া ২০২২ সালে মেক্সিকোতে আরেকটি ভূমিকম্পে আঘাত হেনেছিল। সূত্র: এএফপি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।