Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

মেক্সিকোতে হলিডে পার্টিতে হামলা, নিহত ১২

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মেক্সিকোতে হলিডে পার্টিতে হামলা, নিহত ১২

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে হলিডে পার্টিতে হামলায় ১২ জন নিহত হয়েছেন। আসন্ন বড়দিন উৎসবকে সামনে রেখে ওই পার্টির আয়োজন করা হয়েছিল। সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশে একটি হলিডে পার্টিতে হামলায় এক ডজন লোক নিহত হয়েছেন বলে মেক্সিকান কর্তৃপক্ষ রোববার জানিয়েছে।

স্থানীয় মিডিয়ায় বলা হয়েছে, গুয়ানাজুয়াতো প্রদেশের সালভাটিয়েরা শহরে ভোরবেলায় এই আক্রমণের ঘটনাটি ঘটে। সেসময় সশস্ত্র গোষ্ঠী সদস্যরা পোসাদা নামে ঐতিহ্যবাহী মেক্সিকান পার্টিতে যোগদানকারীদের ওপর গুলি চালায়। ঐতিহ্যবাহী এই মেক্সিকান পার্টিটি বড়দিনের আগ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে।

গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছে, হামলায় ১২ জনকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার আর কোনও বিবরণ সেখানে দেওয়া হয়নি।

উল্লেখ্য, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশটি তেল বিশুদ্ধকরণ শিল্পের কারণে খুই বিখ্যাত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে।

সেখানকার দু’টি গ্রুপ মাদক পাচার ও তেল চুরি করাসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত।

মেক্সিকোর সরকারি তথ্য অনুযায়ী, ২০০৬ সালের ডিসেম্বরে উত্তর আমেরিকার এই দেশটির সরকার মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজারেরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

- রয়টার্স
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।