Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
আর্ন্তজাতিক

মেক্সিকোতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৯

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
মেক্সিকোতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৯

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ডাবল ডেকার বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২২ জন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জালিস্কোর গুয়াদালাজারা শহর থেকে সিনালোয়ার লস মোচিসে যাচ্ছিল। দুর্ঘটনাকবলিত ট্রাক এবং বাসটিতে প্রায় ৫০ জনের মতো আরোহী ছিল। সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন ধরে যায়।

সিনালোয়া প্রদেশের অ্যাটর্নি জেনারেল সারা কুইনোনেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘দুর্ঘটনার পর ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করতে সময় লাগবে।’

গত বছরের আগস্টে মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৩৬ জন। ওই মাসের শুরুতে পশ্চিম মেক্সিকোতে মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে গিয়ে ১৮ জন নিহত হয়েছিলেন। এছাড়া ওই বছরের জুলাই মাসে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।