Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

মুসলিম পুরুষদের ৪ বিয়ের অধিকার আছে:বোম্বে হাইকোর্ট

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
মুসলিম পুরুষদের ৪ বিয়ের অধিকার আছে:বোম্বে হাইকোর্ট

মুসলিম পুরুষদের একসঙ্গে চারজন স্ত্রী রাখার অধিকার আছে বলে রায় দিয়েছে ভারতের বোম্বে হাইকোর্ট।  ভারতীয় এই আদালত তার রায়ে বলেছে, মুসলিম পুরুষরা একাধিক বিবাহ নিবন্ধন করতে পারেন কারণ তাদের ব্যক্তিগত আইনে তাদের একসাথে চারটি স্ত্রী রাখার অধিকার রয়েছে।

 

একজন মুসলিম পুরুষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানিতে এ কথা বলেন বোম্বে হাইকোর্ট। 

 

ওই ব্যক্তি আলজেরিয়ার এক নারীকে তৃতীয় বিয়ে করেছিলেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ে নিবন্ধন করতে গেলে মহারাষ্ট্রের বিবাহ আইনে তাঁর আবেদন খারিজ হয়ে যায়। পরে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

 

মহারাষ্ট্রের বিবাহ আইনে একক বিয়ের কথা বলা আছে। একসঙ্গে একাধিক বিয়ে নিবন্ধনের সুযোগ নেই। এই আইনের আলোকে ওই মুসলিম ব্যক্তির তৃতীয় বিয়ের নিবন্ধনের আবেদন খারিজ করে তাঁকে বিয়ের সনদ দিতে অস্বীকৃতি জানায় থানে পৌর করপোরেশন।

যদিও মুসলিমদের ধর্মীয় বিধিবিধানে একজন পুরুষের একসঙ্গে চারজন স্ত্রীর সঙ্গে সংসার করার বৈধতা রয়েছে। তবে শর্ত হলো, প্রত্যেক স্ত্রীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই বৈষম্য করা যাবে না।

 

বোম্বে হাইকোর্টে গত ১৫ অক্টোবরের শুনানিতে বিচারপতি বিপি কোলাবাওয়ালা ও সোমাশেখর সুন্দরেশনের বেঞ্চ বলেন, মহারাষ্ট্রের বিবাহ আইন অনুযায়ী মুসলিম পুরুষদের একাধিক বিয়ের নিবন্ধন পেতে বাধা নেই। বিয়ের নিবন্ধন করতে না দেওয়াটাই বরং ‘সম্পূর্ণ ভুল ধারণা’। নিজস্ব ধর্মীয় বিধিবিধান মেনে মুসলিম পুরুষেরা একসঙ্গে একের অধিক স্ত্রীর সঙ্গে সংসার করতে চাইলে নিবন্ধনের অনুমতি দিতে হবে।

 

আদালত আরও বলেন, মুসলিমদের ধর্মীয় বিধানকে ছেঁটে ফেলা হয়েছে, এমন কোনো বিষয় মহারাষ্ট্রের বিবাহ আইনে নেই। সেই সঙ্গে আদালত স্মরণ করিয়ে দিয়েছেন, থানে পৌর করপোরেশন এর আগে আবেদনকারীর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিয়ের নিবন্ধন সনদ দিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।