Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী ১১ জনের প্রার্থিতা বাতিল

admin • 16 Apr 2026, 09:18 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী ১১ জনের প্রার্থিতা বাতিল

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী ১১ আইনজীবিকে অযোগ্য ঘোষণা করে প্রার্থিতা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন কমিশনের জরুরি নোটিশে তাদের প্রার্থিতা বাতিল করা হয়।

 

এতে বলা হয়, সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর মাধ্যমে আওয়ামী লীগের প্রচার, মিছিল, সভা-সমাবেশসহ সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে ২০২৫ সালের ১২ মে গেজেট প্রকাশিত হয়। উক্ত গেজেট নির্বাচিত সরকার কর্তৃক জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে বিগত ৮ এপ্রিল আইন হিসেবে প্রণয়ন হওয়ায় আইনজীবীরা ১৩ এপ্রিল এবং জুলাইযোদ্ধাদের পরিবার ১৬ এপ্রিল তাদের প্রার্থিতা বাতিলে আবেদন করে।

নোটিশে আরও বলা হয়, উক্ত প্রার্থীদের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাথে সংশ্লিষ্টতা পর্যালোচনা করে দরখাস্তের সত্যতা পাওয়া যায়। যার প্রেক্ষিতে নির্বাচন কমিশন সদস্যদের সর্বসম্মতিক্রমে আইনজীবি সমিতির ২০২৬-২৭ নির্বাচনে এসব প্রার্থীকে অযোগ্য বলে ঘোষণা করে প্রার্থিতা বাতিল হলো। 

 

বাতিল হওয়া প্রার্থীরা হলেন, সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট আলী,  সহ-সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মো. ফিরোজ খান, অ্যাডভোকেট লাভলু মোল্লা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মাহবুবুর রহমান সবুজ, অ্যাডভোকেট মাহমুদ হালিম সরদার, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মো. নয়ন মিয়া, কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা, দফতর সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মো. মোস্তফা প্রিন্স ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মৌসুমী আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী আবু হানিফ হিরু মোল্লা এবং কার্যকরী সদস্য পদপ্রার্থী মো. শাহ আলী দেওয়ান নিশান।

নোটিশে স্বাক্ষর করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুজিবুর রহমান, পোলিং অফিসার অ্যাডভোকেট আমান উল্লাহ প্রধান শাহীন, অ্যাডভোকেট মো. জাকারিয়া ইসলাম কাঞ্চন, মাহবুবুর রহমান তুহিন ও প্রিজাইডিং অফিসার অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফুল আরেফিন সুমন। 

 

এছাড়াও নোটিশে বাকি প্রার্থীদের নিয়ে আগামী ২৩ এপ্রিল মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।