Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

মিসিসিপিতে বাস উল্টে ভাই-বোনসহ নিহত ৭

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মিসিসিপিতে বাস উল্টে ভাই-বোনসহ নিহত ৭

মিসিসিপির ভিকবার্গের পূর্বাঞ্চলে বাস উল্টে ছয় বছরের শিশু ও তার ষোলো বছর বয়সী বোনসহ ৭ জন নিহত হয়েছেন। ওই দুজনকে তাদের মা চিহ্নিত করেছেন। বাকীদের পরিচয় সনাক্তে কাজ করছে কর্তৃপক্ষ। দেশটির কর্মকর্তা ডগ হাস্কি এ তথ্য জানিয়েছেন। খবর আল -জাজিরা

 

মিসিসিপি হাইওয়ে পুলিশ জানিয়েছে, শনিবার (৩১ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। ভলভো নামের একটি বাণিজ্যিক বাস যাত্রী পরিবহনকালে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় উল্টে যায়।

 

বাস দুর্ঘটনায় আহত ৩৭ জনকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। বাসটিতে চালকের সহকারী ছিল না। বাসটিতে যেসব যাত্রী ছিলেন তাদের অধিকাংশ ল্যাটিন আমেরিকার বাসিন্দা।

 

ওয়ারেন কান্ট্রি সেরিফ মার্টিন পেস এবিসি অ্যাফিলিয়েটকে বলেন, যে কোনো সময়ই মানুষ আহত বা নিহত হতে পারে। এমন ঘটনা সব সময়ই বেদনার। তবে দুর্ঘটনার বড় ধরনের মৃত্যুর ঘটনা ঘটলে সেটি আরও বেদনাদায়ক।

এদিকে দুর্ঘটনার কারণ উৎঘাটনে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনায় নিহতদের কারো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।