Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ জাতীয়

মিরপুর ১০ নম্বরে সংঘর্ষ, মেট্রোরেলের সিঁড়ির গেটে তালা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মিরপুর ১০ নম্বরে সংঘর্ষ, মেট্রোরেলের সিঁড়ির গেটে তালা

কোটা আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সংঘর্ষ চলছে। সেখানে সংঘর্ষ চলমান থাকায় মেট্রোরেলের স্টেশনে যাত্রী ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই কোটা আন্দোলনকারীরা মিরপুর ১০ নম্বরে অবস্থান নিতে শুরু করেন। এক পর্যায়ে সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের কারণে মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনে মেট্রোরেল থামলেও কোনো যাত্রী ওঠানামা করতে পারছেন না। নিরাপত্তার কারণে স্টেশনে ওঠার গেটে তালা মেরে রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে মেট্রোরেল কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করেছে। মিরপুরে ১০ নম্বরে থাকা মেট্রোর একাধিক যাত্রী এমন তথ্য জানিয়েছেন।

এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে পুরো ঢাকায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায়-দফায় সংঘর্ষ হচ্ছে। শাটডাউন-বিক্ষোভ ও সংঘর্ষে অচল অবস্থা বিরাজ করছে রাজধানী ঢাকাতে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।