Monday, 2 November 2026
শিরোনাম
জাতীয়

মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ
ছবি সংগৃহিত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়কে নামা পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মিরপুর-১০ এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ারশেল ছোড়ে। একপর্যায়ে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

 

 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি।’

 

 

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সংঘর্ষের পর মিরপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সড়কে মানুষের চলাচল ও অবস্থান তদারকি করছে পুলিশ।

 

 

এদিকে, আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর-১০, ১১ ও আশপাশের এলাকা থেকে নাশকতার পরিকল্পনা এবং সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ডিবির মিরপুর বিভাগ ১১ জনকে আটক করেছে। এ ছাড়া সহিংসতার পর মিছিল বের করার প্রস্তুতিকালে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগ আরও ১৭ জনকে আটক করেছে।

 

 

এর আগে রোববার রাজধানীর বিভিন্ন শিল্পাঞ্চলে একই দাবিতে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এর মধ্যে পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।


 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।