Sunday, 8 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মিরপুরে বাসে আগুন, নিহত ১

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
মিরপুরে বাসে আগুন, নিহত ১

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। এতে এক বাস শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় মিরপুরের শাহ আলী থানাধীন বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, মিরপুরের শাহ আলী থানাধীন বেড়িবাঁধ মেইন রোডে ‘কিরণমালা’ পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৩-১২৬২ নম্বরের বাসে হঠাৎ অগ্নিসংযোগ করা হয়।

বাসে থাকা দুইজন পরিবহন শ্রমিকের মধ্যে একজন দগ্ধ হয়ে নদীতে লাফ দেন। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে নদীতে লাফ দেয়া দগ্ধ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম জানান, ‘নবাবেরবাগ উত্তরপাড়া বেড়িবাঁধ এলাকায় বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এক শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।’
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।