Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
আর্ন্তজাতিক

মিয়ানমারে বিদ্রোহীদের গুলিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
মিয়ানমারে বিদ্রোহীদের গুলিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

মিয়ানমারে বিদ্রোহীদের গুলিতে বিধ্বস্ত হয়েছে একটি সামরিক হেলিকপ্টার। প্রাণ হারিয়েছেন এক শীর্ষ সেনা কর্মকর্তাসহ চার জন। সোমবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার থাইল্যান্ড সীমান্তবর্তী মিয়াওদ্দি এলাকায় হয় এ ঘটনা। থিনগানি-নাউং শহরে অবতরণের সময় হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালায় স্নাইপাররা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্রিগেডিয়ার জেনারেলের। নিহত বাকিদের মধ্যে একজন সেনা কর্মকর্তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও দু’জন পাইলট।

এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে দু’জনকে। গেলো কয়েক মাস ধরেই জান্তা বাহিনীর সাথে নিয়মিত সংঘাত চলছে সশস্ত্র গোষ্ঠীগুলোর। বিদ্রোহীদের দমনে ব্যাপক অভিযান চালিয়েও সুবিধা করতে পারছে না সেনারা। সশস্ত্র গোষ্ঠীগুলোর একজোট হয়ে চালানো হামলায় একের পর এক শহরের নিয়ন্ত্রণও হারাচ্ছে তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।