Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
আর্ন্তজাতিক

মিনি স্কার্ট, ছেঁড়া জিন্স পরে মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মিনি স্কার্ট, ছেঁড়া জিন্স পরে মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা

ভারতের মথুরায় রাধা দামোদরের পর এবার রাধারানি মন্দিরে ঢোকার ক্ষেত্রে পোশাকের নিয়ম নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। রাধারানি মন্দিরের মূল ফটকের সামনে এ সংক্রান্ত নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, হাফপ্যান্ট, বারমুডা বা মিনি স্কার্ট পরে আর মন্দিরে ঢোকা যাবে না। খবর এনডিটিভির।

মথুরার মন্দিরটির অন্যতম কর্মকর্তা রাসবিহারী গোস্বামী জানিয়েছেন, আপাতত মন্দিরের মূল ফটকের সামনে বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এই নিয়ম কঠোরভাবে চালু হয়ে যাবে।

মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ছেঁড়া জিন্স, রাতের পোশাক পরেও ঢোকা যাবে না মন্দির চত্বরে।

কয়েক মাস আগে মথুরারই রাধা দামোদর মন্দিরে পোশাকবিধি চালু হয়েছিল। সেই মন্দিরে ঢোকার ক্ষেত্রেও হাফপ্যান্ট, বারমুডা, ছেঁড়া জিন্স, মিনি স্কার্ট নিষিদ্ধ।

এবার সেই পথেই হাঁটতে চলেছে আরও একটি মন্দির। গত ২১ জুন বদাউনের বীরুয়াবাদি মন্দিরে ঢোকার ক্ষেত্রে জিন্স, টি-শার্ট নিষিদ্ধ ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।