Wednesday, 4 November 2026
শিরোনাম
চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
জেলার খবর

মা-মেয়েকে পিলারে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল!

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মা-মেয়েকে পিলারে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল!

নোয়াখালীর হাতিয়ায় জায়গা-জমিনের বিরোধের জের ধরে মা-মেয়েকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন করে টিকটক করে সামাজিক যোগাযোগ মাধ্যামে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে হাতিয়া থানায় এই ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারী উপজেলা ৯নং বুড়িরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড রেহানিয়া গ্রামে এই ঘটনা ঘটে।ভুক্তভোগী নারী রেহানিয়া গ্রামের মো. ইদ্রিসের স্ত্রী ঝুমুর আক্তার (৪০) ও তার মেয়ে কুসুম আক্তার (১৬)।

ভূক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারী জায়গা জমিনের বিরোধের জের ধরে একই বাড়ির মো. জহির উদ্দিনের ছেলে মোঃ জিল্লুর রহমানসহ (২০) আরো অজ্ঞাত নামা ২-৩ জনসহ, একই বাড়ির ঝুমুর আক্তার ও তার মেয়ে কুসুম আক্তারকে পিলারের সঙ্গে রশি দিয়া বেঁধে রাখে মারধর করে।

এসময় জিল্লু এনড্রয়েড মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করেন এবং পরে তা স্যোসাল মিডিয়া (MD JILLUR RAHMAN.505) এই টিকটক আইডিতে থেকে তাদেরকে চোর হিসেবে ভিন্ন ভাবে উপস্থাপন করে ভাইরাল করে দেয়।

এই বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু বলেন, ভূক্তভুগী নারী বুধবার দুপুরে এই বিষয়ে আমার কাছে মৌখিক ভাবে অভিযোগ করেন। তাৎক্ষণিক ভুক্তভোগী অভিযোগের ভিত্তিতে হাতিয়া থানার (ওসি) মোহাম্মদ আমির হোসেনকে উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।