Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

মা দিবসে কর্মীদের আধাবেলা ছুটি দিলো ‘নগদ’

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
মা দিবসে কর্মীদের আধাবেলা ছুটি দিলো ‘নগদ’

আন্তর্জাতিক মা দিবসে মায়ের সাথে সময় কাটাতে কর্মীদের আধাবেলা ছুটি দিয়েছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা নগদ। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার সারাবিশ্বে পালিত হয় মা দিবস।

বাংলাদেশে রোববার সাপ্তাহিক প্রথম কর্মদিবস হওয়ায় প্রতিষ্ঠানের কর্মীদের কথা ভেবেই এমন ঘোষণা দেন নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। নগদে কাজ করা কর্মীরা যাতে এই দিনটিতে মায়ের সঙ্গে বেশি সময় কাটাতে পারেন সেজন্য সকল কর্মীদের আধাবেলা করে ছুটি দেয়া হয়েছে বলে জানান তানভীর এ মিশুক।

মা দিবসে মায়ের সাথে সময় কাটাতে ছুটি দেয়ার ঘটনা দেশে এই প্রথম। প্রতি বছরের ন্যায় দিবসটি সপ্তাহের প্রথম কর্মদিবসে হওয়ায় চাইলেও এই দিনটি মায়ের সাথে কাটানোর খুব একটা সুযোগ থাকে না। সেই সুযোগ এবার করে দিলো নগদ। যেসব কর্মী মায়ের কাছে থাকেন, তারা ইচ্ছে করলেই এই অর্ধ দিবস ছুটি নিয়ে বাসায় ফিরে যেতে পারবে। সে জন্য তার বার্ষিক প্রাপ্য ছুটি থেকে কোনো ছুটি বিয়োগ করা হবে না। এছাড়াও, দিনটি উপলক্ষে কর্মীদের মায়েদের শুভেচ্ছাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুধু কর্মীদের জন্য নয়, মা দিবসে নগদের গ্রাহকদের জন্যও বিশেষ ঘোষণা নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। দিনটি উপলক্ষে দেয়া ক্যাম্পেইনে মায়ের মোবাইলে নগদ থেকে ১০০ টাকা বা তার বেশি রিচার্জ করলে বিজয়ীদের মাকে নিয়ে ২০ হাজার টাকার শপিং, মাকে নিয়ে লাঞ্চ বা ডিনার ছাড়াও মাকে নিয়ে সিনেপ্লেক্সে সিনেমা দেখার সুযোগও করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।