Wednesday, 4 November 2026
শিরোনাম
স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
জাতীয়

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায়

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায়

প্রথম বিদেশ সফরে ঢাকায় এসে পৌঁছেছেন মালয়েশিয়ার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। প্রথম বিদেশ সফরে প্রথমেই তিনি ঢাকায় এলেন।

শনিবার (৪ জানুয়ারি) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সরকারের দায়িত্বশীল প্রতিনিধি ও ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার।

দুই দিনের এ সফরে আগামীকাল রবিবার (৫ ফেরুয়ারি) মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের বৈঠক অনুষ্ঠিত হবে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে চলমান শ্রমবাজার সংকট সমাধানসহ অবৈধদের বৈধতার বড় সুযোগ হিসেবেই দেখছেন সরকারের সংশ্লিষ্ট অংশীজনেরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।