Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

মালয়েশিয়ায় তিন বাংলাদেশি তরুণের আন্তর্জাতিক স্বর্ণপদক জয়

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মালয়েশিয়ায় তিন বাংলাদেশি তরুণের আন্তর্জাতিক স্বর্ণপদক জয়

মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৬ষ্ঠ ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের দল ‘ক্যালিব্রেটর-জি’-এর তিনজন তরুণ উদ্ভাবক আইটি ও রোবটিক্স দুটি বিভাগ থেকে স্বর্ণপদক ও বিশেষ পুরস্কার হিসেবে মালয়েশিয়ান ইয়াং সাইন্টিস্ট অর্গানাইজেশন অ্যাওয়ার্ড অর্জন করেছেন।

মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয় ও ইন্দোনেশিয়ান ইয়াং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন-এর যৌথ আয়োজনে, গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইটি ও রোবটিক্স প্রতিযোগিতা আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) শেষ হবে। এই প্রতিযোগিতায় বিশ্বের ১৫টি দেশের প্রায় ৩শ’ উদ্ভাবক দল অংশগ্রহণ করেন।

বিজয়ী সদস্যরা হলেন: ঢাকা কলেজের ছাত্র আবদুল্লাহ ইবনে হাসান, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মো. মারুফ মিয়া ও মোহাম্মদপুর সরকারি কলেজের ছাত্র জারিফ আহমেদ।

তারা জানান, এই অর্জন বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। তরুণ উদ্ভাবকদের অদম্য প্রচেষ্টা ও সাফল্য নতুন প্রজন্মের বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে অনুপ্রেরণা হয়ে থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশের উদ্ভাবক দল ‘ক্যালিব্রেটর-জি’ শুধু এবার-ই নয়, এর আগেও, বিভিন্ন দেশে বিজ্ঞান, আইটি ও রোবোটিক্স সেক্টরে বেশ কয়েকবার স্বর্ণপদক ও অ্যাওয়ার্ড জিতেছিলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।