Thursday, 3 September 2026
শিরোনাম
ফুটবল

মালদ্বীপকে ৫-০ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

admin • 07 Sep 2022, 06:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মালদ্বীপকে ৫-০ গোলে উড়িয়ে সেমিতে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৫-০ গোলে হারিয়ে সবার আগে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ। বুধবার (৭ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে বিশাল ব্যবধানে এই জয় তুলে নেয় পল স্মলির শিষ্যরা।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারায় বাংলাদেশের কিশোররা। এ নিয়ে টানা দুই জয়ে গ্রুপ 'এ'-এর চ্যাম্পিয়ন হয়ে শেষ উঠল তারা।

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানার্স-আপ দল। সেখানে লড়ছে ভারত, ভুটান ও নেপাল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।