Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
খেলাধুলা

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয়পর্বে বাংলাদেশ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয়পর্বে বাংলাদেশ

শ্বাসরুদ্ধকর ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয়পর্বের টিকিট পেল বাংলাদেশ। দ্বিতীয় পর্বে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে।

 

মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ জয় লাভ করে। ২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের ফিরতি লেগে মালদ্বীপকে ২-১ গোলে হারায় বাংলাদেশ।

 

খেলার ১১তম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন রাকিব।

 

২৮তম মিনিটে মোহাম্মদ হৃদয়ের পাস ক্লিয়ার করতে হেড করেন আহমেদ নুমান। বল চলে যায় রাকিবের পায়ে। তিনি গোলরক্ষককে একা পেয়েও গোলের সুযোগ মিস করেন।

 

৩৬তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে হেডে গোল করে মালদ্বীপকে সমতায় ফেরান ইব্রাহিম আইসাম। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাহিমের করা গোলে ২-১ এগিয়ে যায় বাংলাদেশ। এরপর শত চেষ্টা করেও গোল করতে পারেনি মালদ্বীপ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।