Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

মার্কিন প্রেসিডেন্টের পুত্রের বিরুদ্ধে কর ফাঁকির মামলা

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
মার্কিন প্রেসিডেন্টের পুত্রের বিরুদ্ধে কর ফাঁকির মামলা

কর ফাকির মামলায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে নতুন করে ফৌজদারি অপরাধের মামলা দায়ের করা করা হয়েছে। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, করের তথ্য লিপিবদ্ধ না করা, কর জমা দেওয়ার সময় সম্পদের মিথ্যা তথ্য দেয়া এবং আয়ের মিথ্যা বিবরণী জমা দেয়াসহ মোট ৯টি অভিযোগ আনা হয়েছে বাইডেন পুত্রের বিরুদ্ধে।

প্রতিবেদনে বলা হয়, হান্টার বাইডেন ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছরে তিনি প্রায় ১৪ লাখ ডলার কর পরিশোধ করেননি। এর আগে গত সেপ্টেম্বরে, হান্টারের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তবে, এরই মধ্যে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র মামলায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। হান্টার বাইডেনের বিরুদ্ধে দায়ের করা নতুন মামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস । মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টের স্পেশাল কাউন্সিল ডেভিড ওয়েইস হান্টারের বিরুদ্ধে দায়ের করা এই নতুন মামলার তদন্ত করছেন।

ফেডারেল কৌঁসুলিদের অভিযোগ, হান্টার বাইডেন কর পরিশোধ না করে সেসব অর্থ দিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন এবং তা করতে গিয়ে তিনি কয়েক মিলিয়ন ডলার ব্যয় করেছেন। তাদের অভিযোগ, কর দেয়ার বদলে হান্টার বাইডেন সেই অর্থ মাদক, এসকর্ট ও নারীসঙ্গ, বিলাসবহুল হোটেল ও বিভিন্ন রিসোর্ট, বিদেশি গাড়ি ক্রয়, দামি পোশাক এবং ব্যক্তিগত অন্যান্য প্রসাধনী কেনার কাজে ব্যয় করেছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, প্রেসিডেন্টের ছেলে ২০১৬ থেকে ২০২০ সালের মধ্য অক্টোবর পর্যন্ত ব্যক্তিগতভাবে মোট ৭০ লাখ ডলারেরও বেশি আয় করেছেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা চার বছর এই আয়ের বিপরীতে সময়মতো কর পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন।

  সূত্র: সিএনএন
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।