Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

মার্কওরাম-ডুসেন-ডি ককের সেঞ্চুরিতে দ. আফ্রিকার বিশ্বরেকর্ড

admin • 07 Oct 2023, 07:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মার্কওরাম-ডুসেন-ডি ককের সেঞ্চুরিতে দ. আফ্রিকার বিশ্বরেকর্ড

রিশি ভেন দার ডুসেন, এইডেন মার্কওরাম ও কুইন্টন ডি ককের সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে বিশ্ব রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা।

শনিবার ভারতের দিল্লিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ৪২৮ রানের বিশ্ব রেকর্ড গড়ে প্রোটিয়ারা। বিশ্বকাপের ইতিহাসে এটাই দলীয় সর্বোচ্চ রান।

এর আগে ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে ৪১৭ রানের রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তাদের সেই রেকর্ড আজ ভেঙে চুরমার করে দিল দক্ষিণ আফ্রিকা।

শনিবার দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক টিম্বা বাভুমার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

এরপর দলের হাল ধরেন কুইন্টন ডি কক ও রিশি ভেন দার ডুসেন। তারা দ্বিতীয় উইকেটে ২০৪ রানের জুটি গড়েন। ৮৪ বলে ১২টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১০০ রান করে ফিরেন ওপেনার কুইন্টন ডি কক। ১১০ বলে ১৩টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০৮ রান করে আউট হন ভেন দার ডুসেন।

ডি কক ও ডুসেন জোড়া সেঞ্চুরি করে আউট হওয়ার পর ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন এইডেন মার্কওরাম। তিনি মাত্র ৫৪ বলে ১৪টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

ইনিংসের একিবারে শেষ দিকে ২০ বলে ৩২ রান করে ফেরেন হেনরিক্লেসেন। মাত্র ২১ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলের বিশ্বরেকর্ড গড়ায় অগ্রণী ভূমিকা রাখেন ডেভিড মিলার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।