Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মায়ের ওপর অভিমান করে স্কুলশিক্ষার্থীর আত্মহত্যা

admin • 16 Jun 2026, 02:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মায়ের ওপর অভিমান করে স্কুলশিক্ষার্থীর আত্মহত্যা
কুষ্টিয়ার খোকসা থানার পৌর এলাকার একটি বাসায় মায়ের সঙ্গে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে তানিয়া জোয়াদ্দার জেরিন (১৪)) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।    সোমবার  (১৫ জুন) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃত তানিয়া জোয়াদ্দার জেরিন পৌর এলাকার কমলাপুর গ্রামের মো: জিল্লুর রহমানের মেয়ে এবং খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে গত ১৫ জুন সোমবার সকালে তার মা মোছাঃ রাজিয়া খাতুন তাকে বকাঝকা করেন। এরপর দুপুরের দিকে তানিয়া নিজ শয়নকক্ষের দরজা বন্ধ করে একা অবস্থান করে। আনুমানিক বেলা ৩টার দিকে তার দাদি পিয়ারা খাতুন ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন এসে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তানিয়া ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যা

 

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। খোকসা থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন আত্মহত্যার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি মর্মান্তিক।  

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।