Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় ধর্ম জবস্ কৃষি ও প্রকৃতি ক্যাম্পাস ক্রিকেট গণমাধ্যম প্রবাস ফুটবল শোক দিবস

মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত: ডিএমপি কমিশনার

admin • 25 Nov 2024, 05:42 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত: ডিএমপি কমিশনার

রাজধানীর কোনো থানায় মামলা না নিলে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এক মিনিটেই বরখাস্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়রি দেন।

 

বৈঠকে একজন রিকশাচালক দাবি করে বলেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় রোববার ও এর আগে একদিন মারধর করা হয়। এমন অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে বরখাস্ত করা হবে।

 

চাঁদাবাজির বিষয়ে ডিএমপি কমিশনার বলন, রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরীবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার আর রক্ষা নেই। গরীবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা।

 

চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন, রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।

 

এর আগে বেলা ১১টার দিকে দুটি রিকশাচালকদের সংগঠন ডিএমপি সদর দপ্তরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে রিকশাচালকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। তারা দাবি করেন, পেটের দায়ে অটোরিকশা মূল সড়কে উঠতে হয়। কিছু এলাকার গলিতেও ঢুকতে দেওয় না। এজন্য বাধ্য হয়ে আমরা মূল সড়কে উঠে পড়তে হয়। আমাদের সহযোগিতা করলে উপকৃত থাকতাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।