Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

মামলা থাকবে কিন্তু জট যেন না হয় : প্রধান বিচারপতি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মামলা থাকবে কিন্তু জট যেন না হয় : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আদালতে মামলা থাকবে কিন্তু জট যেন না হয়। মামলার জট আমাদের চিন্তিত করছে। বিচার প্রার্থীরা যদি দীর্ঘদিনেও বিচার না পায়, তাহলে একসময় আদালতের প্রতি তারা বিশ্বাস হারাতে পারে।

 

বুধবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

 

প্রধান বিচারপতি বলেন, পুরোনো বা বর্তমান মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা যায় এ জন্য ২০২২ সাল থেকে আমাদের বিচারকগণ অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। এ কারণে বর্তমানে যতগুলো মামলা ফাইল হয়েছে তার চেয়ে বেশি নিষ্পত্তি হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে আমরা একটা সহনীয় পর্যায়ে থাকব।

 

তিনি বলেন, মামলা তো শেষ হবে না। আর মামলা শেষ হলে তো আদালতেরই দরকার হবে না। তাই আমরা বলছি মামলা থাকবে কিন্তু জট যেন না হয়। এ জন্য আইনজীবী, আইনজীবীর সহকারী এবং বিচার প্রার্থীদের আদালতকে সাহায্য করতে হবে।

 

এ সময় টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মাহাবুবুর রহমান,

 

টাঙ্গাইলের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিজ্ঞ সরকারি কৌঁসুলি ও পাবলিক প্রসিকিউটর, টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির আইনজীবী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ ও আদালতের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।