Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মামলা তুলে নিতে হত্যার হুমকি, ডিবিতে গেলেন শিশু আয়ানের বাবা

admin • 25 Feb 2024, 03:48 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মামলা তুলে নিতে হত্যার হুমকি, ডিবিতে গেলেন শিশু আয়ানের বাবা

ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে শিশু আয়ানের বাবাকে হত্যার হুমকি এবং আসামিদের আইনের আওতায় আনতে ডিবি কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন আয়ানের বাবা শামীম আহমেদ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিবি কার্যালয়ে গিয়ে এ অভিযোগ দেয়া হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শামীম আহমেদ নিজেই।

তিনি জানান, আজ দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান। পরে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ জমা দেন।

শামীম আহমেদ বলেন, ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে বিভিন্নভাবে আমাকে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। অন্যদিকে, থানা পুলিশও আসামিদের গ্রেপ্তার করছে না। আসামিরা বহাল তবিয়তে অফিস করছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অব্যাহতিও দেয়নি। পুলিশও ওদের ধরছে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।