Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মানিকগঞ্জে কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি

admin • 03 Mar 2024, 12:55 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মানিকগঞ্জে কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি

মানিকগঞ্জের শিবালয়ে একটি কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি হয়েছে। শনিবার (২ মার্চ) রাতে উপজেলার বরংগাইল জান্নাতুল বাকি কবস্থানে এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের কোনো একসময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রোববার সকালে কবরস্থানে গিয়ে বিষয়টি টের পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কবর থেকে কঙ্কাল চুরি হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। এর আগে মানিকগঞ্জের আরো বেশ কয়েকটি কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।