Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী

admin • 21 Apr 2026, 03:34 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি হঠাৎ করেই সিংগাইরের জয়মন্টপ উচ্চ বিদ্যালয় এবং সাহরাইল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন।

এ সময় তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক প্রটোকল ছিল না। এমনকি সরকারি গাড়ির পতাকাও ঢাকা থাকায় মন্ত্রীর আগমন টের পাননি কেন্দ্রসংশ্লিষ্ট কেউ। পরিদর্শনকালে তিনি পরীক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

  এ সময় জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুটি কক্ষের দায়িত্বে থাকা পরিদর্শকদের কার্যক্রমে অসন্তোষ হয়ে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিক নির্দেশনা দেন তিনি।   এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।