Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মাদারীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা

admin • 15 Jan 2026, 03:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মাদারীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরের শিবচর উপজেলায় ঘুমন্ত অবস্থায় রোকেয়া বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ‘আব্দুর রহমান বেপারী কান্দি’ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম জন্মান্ধ আবুল মৃধার স্ত্রী।

স্থানীয়দের ভাষ্য, হত্যাকাণ্ডের সময় আবুল মৃধা ও তার দুই সন্তান আলী হোসেন ও মোহাম্মদ মিয়া একই ঘরে ছিলেন। তবে, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছুই জানাতে পারেনি পুলিশ।

শিবচর থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।