Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ভাবীর কাছে 'মাদকের টাকা' না পেয়ে ৩ বছরের ভাতিজিকে হত্যা

admin • 11 Sep 2025, 01:36 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ভাবীর কাছে 'মাদকের টাকা' না পেয়ে ৩ বছরের ভাতিজিকে হত্যা

কক্সবাজারের রামু উপজেলায় ভাবীর কাছে মাদকের টাকা না পেয়ে তিন বছর বয়সী ভাতিজিকে 'দা' দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। বুধবার (১০ই সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খুইল্ল্যাশিয়া মোহাম্মদ শরীফ পাড়ায় এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ফাতেমা বেগম (৩), সে ওই এলাকার নুরুল আজিমের মেয়ে। অভিযুক্ত চাচা নুরুল হাকিম (২৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, নুরুল হাকিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে প্রায়ই মাদক সেবনের জন্য তার ভাই ও ভাবীর কাছে টাকা চাইতো এবং তাদের উপর চাপ প্রয়োগ করতো। ঘটনার দিন রাতেও সে তার ভাবীর কাছে টাকা দাবি করে।

টাকা দিতে অস্বীকৃতি জানালে নুরুল হাকিম ক্ষিপ্ত হয়ে ভাবীর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে। বিতর্কের এক পর্যায়ে সে ধারালো দা দিয়ে ভাবীকে আক্রমণ করতে উদ্যত হয়। ভাবী দৌড়ে আত্মরক্ষা করলেও দুর্ভাগ্যবশত সামনে থাকা শিশু ভাতিজি ফাতেমার মাথায় কোপ বসিয়ে দেয় নুরুল হাকিম। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করে। তবে অভিযুক্ত চাচা ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এসআই খোরশেদ আলম আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।