Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

admin • 23 Nov 2023, 02:33 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

ডিএমপি পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

 

এ সময় ২৬৫৭ পিস ইয়াবা, ৪৮ কেজি ৮০ গ্রাম গাঁজা, ৬ গ্রাম ৪০ পুরিয়া হেরোইন, ৫২ বোতল ফেন্সিডিল ও ২ বোতল বিদেশি মদ উদ্ধারমূলে জব্দ করা হয়।

 

গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রুজু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।