Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

মাত্র ৭ বছর বয়সেই সফটওয়্যার কোম্পানিতে চাকরির প্রস্তাব!

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মাত্র ৭ বছর বয়সেই সফটওয়্যার কোম্পানিতে চাকরির প্রস্তাব!

মাত্র ৭ বছর বয়সী এক শিশুকে চাকরির প্রস্তাব দিয়ে সাড়া ফেলেছে রাশিয়ার একটি সফটওয়্যার কোম্পানি। ওই কোম্পানি তাদের করপোরেট ব্যবস্থাপনা দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে কোডিং এক্সপার্ট শিশুটিকে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা যায়, চাকরির প্রস্তাব পাওয়া ওই শিশুর নাম সের্গেই। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে থাকে সে। মাত্র পাঁচ বছর বয়স থেকেই ভিডিও বানায় সের্গেই। তার ভিডিওর মূল বিষয় হলো সফটওয়্যারসম্পর্কিত বিভিন্ন ব্যাখ্যা।

 

সের্গেইর এসব ভিডিওর পরিপ্রেক্ষিতেই তাকে করপোরেট প্রশিক্ষণের প্রধান পদে চাকরির প্রস্তাব দিয়েছে প্রো৩২ নামের ইনফরমেশন সিকিউরিটি কোম্পানি। তবে রাশিয়ার আইন অনুযায়ী, ১৪ বছর না হওয়া পর্যন্ত বেতনভুক্ত চাকরিতে যোদ দিতে পারবে না কোনো শিশু।

 

বিবিসিকে প্রো৩২- এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইগোর ম্যানডিক জানান, সের্গেইকে কীভাবে নিয়োগ দেওয়া যায় সে উপায় নিয়ে ওর বাবা-মায়ের সঙ্গে আলোচনা করেছেন।

 

সের্গেইর বাবা বলেন, ‘আমরা খুবই খুশি। কবে নাগাদ সের্গেই কোম্পাানিটিতে যোগ দিতে পারবে সে অপেক্ষায় আছি।’ শিশু সের্গেইকে অনেকে প্রডিজি বলছেন। অনেক ভক্তও রয়েছে তার। সের্গেইর ইউটিউব চ্যানেলে সাড়ে ৩ হাজার জন সাবস্ক্রাইবার রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।