Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
আর্ন্তজাতিক

মাত্র ১৬ টাকায় মিলবে পাপমুক্তির সার্টিফিকেট!

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মাত্র ১৬ টাকায় মিলবে পাপমুক্তির সার্টিফিকেট!

ভারতে অনেকেই গঙ্গায় ডুব দিয়ে পাপমুক্ত হতে বারানসি কিংবা হরিদ্বারে যান। যদিও সেখানে পাপমুক্তির কোনো সার্টিফিকেট দেওয়া হয় না। তবে ভারতেরই একটি মন্দিরের পুকুরে ডুব দিলে মেলে পাপমুক্তির সার্টিফিকেট। মাত্র ১৬ টাকায় এই সার্টিফিকেট মিলছে।

 

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দক্ষিণ রাজস্থানের প্রতাপগড় জেলায় রয়েছে মন্দিরটি। জয়পুর থেকে ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত গৌতমেশ্বর মহাদেব মন্দির। সেখানেই মাত্র ১২ রুপি অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৬ টাকার বিনিময়ে পেতে পারেন পাপমুক্তি সার্টিফিকেট। মন্দির কর্তৃপক্ষের দাবি, পবিত্র মন্দাকিনী কুণ্ডে ডুব দিলেই ধুলোবালির মতোই সাফ হবে পাপ।

 

মন্দির ট্রাস্ট যে সার্টিফিকেট দেয় তা রাজস্থান সরকারের দেবস্থান বিভাগের অন্তর্গত। এর ফলে পাপমুক্তির সার্টিফিকেট নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রতি বছর ২৫০-৩০০ জনকে এই সার্টিফিকেট দেওয়া হয় বলে জানা গেছে। কোনো ব্যক্তির কাছে ওই সনদ থাকার অর্থ, তিনি আগে যাই করুন, বর্তমানে পাপ থেকে মুক্ত।

 

প্রতিবেদনে আরও বলা হয়, মন্দাকিনী কুণ্ডে যদি কেউ ডুব দেন, তবে সেই খবর জানানো হয় গ্রামের পঞ্চায়েত সদস্যদের। এর পর পাপের দায়ে একঘরে হওয়া ব্যক্তিকে ফেরানো হয় সমাজে। ১২ রুপির ওই সার্টিফিকেটে স্বাক্ষর করেন সরকারি আমিন।

   

স্থানীয় সরপঞ্চ উদয় লাল মিনা জানান, গৌতমেশ্বর মহাদেব মন্দিরের এই রীতির সঙ্গে জড়িত মহাঋষি গৌতমের এক ঘটনা। কথিত আছে, গোহত্যা করেছিলেন মহাঋষি। এর পর এই মন্দির সংলগ্ন কুণ্ডে স্নান করেই পাপমুক্ত হয়েছিলেন তিনি। ওই স্থানেই গড়ে ওঠে গৌতমেশ্বর মন্দির। সেই থেকে কুণ্ডে স্নান করে পাপমুক্ত হওয়ার প্রথা শুরু হয় ভক্তদের মধ্যে।

   

রাজস্থানের এই মন্দিরে মূলত শিবের উপাসনা করেন হিন্দু ধর্মাবলম্বীরা। প্রার্থনার পাশাপাশি প্রতি মাসে হাজারো পর্যটক মন্দিরটি পরিদর্শন করেন বলে জানান কর্তৃপক্ষ।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।