Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

মাত্র ১৪ বছর বয়সে রহস্যজনক মৃত্যু বিতর্কিত র‌্যাপার লিল টের

admin • 11 Aug 2023, 07:43 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মাত্র ১৪ বছর বয়সে রহস্যজনক মৃত্যু বিতর্কিত র‌্যাপার লিল টের

মাত্র নয় বছর বয়সেই ‘তারকা’ তকমা অর্জন করেছিল শিশুশিল্পী ক্লেয়ার হোপ। ওই বয়সেই র‌্যাপ গান গেয়ে নজির গড়েছিল সে। তবে ক্লেয়ার নয়, ‘লিল টে’ নামে জনপ্রিয়তা অর্জন করেছিল শিশুশিল্পী।

বুধবার রাতে মাত্র ১৪ বছর বয়সে হঠাৎ মৃত্যু হয় তার। কীভাবে মৃত্যু হলো ক্লেয়ারের? এসব প্রশ্ন নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

সামাজিক মাধ্যমে লিল টে-র অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে লেখা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় ক্লেয়ার আমাদের ছেড়ে চলে গিয়েছে। ওর মৃত্যু মর্মান্তিক। এটা আমাদের সবার আশাতীত। আমরা শোকস্তব্ধ। ওর ভাইয়ের মৃত্যু আমাদের এই শোককে গভীরতর করেছে।’

এদিকে সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কারণ লিল টের বাবা ক্রিস্টোফার হোপ মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত করেননি। ক্লেয়ারের বাবা তাঁর মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত না করায় রহস্য ঘনাচ্ছে তার মৃত্যু নিয়ে।

সত্যিই কি মৃত্যু হয়েছে ক্লেয়ার ও তার ভাইয়ের? এ নিয়ে তদন্ত শুরু করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।

উল্লেখ্য, জন্মসূত্রে কানাডার বাসিন্দা লিল টে। যদিও পরের দিকে লস অ্যাঞ্জেলেসে এসে থাকা শুরু করে সে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।