Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

মাটি কাটতেই মিলল হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

admin • 05 May 2023, 06:22 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মাটি কাটতেই মিলল হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

লক্ষ্মীপুরে মাটি কাটার সময় মুক্তিযুদ্ধকালীন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার তিনটি অংশ) পাওয়া গেছে।

 

শুক্রবার (৫ মে) সকালে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামের একটি খেতে এটি পাওয়া যায়। এর আগে গত ২৯ ডিসেম্বর একই এলাকায় মাটি কাটতে গিয়ে হেলিকপ্টারের একটি ধ্বংসাবশেষ পাওয়া যায়।

 

স্থানীয়রা জানান, এনিয়ে দ্বিতীয়বারের মতো একই এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষে পাওয়া গেলো। উদ্ধার হওয়া এসব পাখা ব্রিটিশ আমল অথবা মুক্তিযুদ্ধের সময়ে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ বলে ধারণা তাদের।

 

হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বাবুল বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ঘটনাটি শুনেছি। যারা ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন, তাদের বলেছি আমার কার্যালয়ে এনে রাখার জন্য। তারা রেখেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।