Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

মাঝ আকাশে নারী যাত্রীদের হাতাহাতি,বিমানের জরুরি অবতরণ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মাঝ আকাশে নারী যাত্রীদের হাতাহাতি,বিমানের জরুরি অবতরণ

থাইল্যান্ড থেকে কুয়েতের উদ্দেশে উড়াল দেয় ফ্লাইট। ঠিক মতোই আকাশে উড়ছিল কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি। তবে মাঝ আকাশে হঠাৎ নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বেশ কয়েকজন নারী যাত্রী।

তাদের থামাতে গিয়ে লাঞ্ছিত হন ফ্লাইটের নিরাপত্তা কর্মকর্তাও। নারী যাত্রীদের এমন কাণ্ডে শেষ পর্যন্ত বিমানটি জরুরি অবতরণ করেন পাইলট। খবর গালফ নিউজ ও কুয়েত টাইমেসর।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, থাইল্যান্ড থেকে কুয়েত যাওয়ার পথে মাঝ আকাশে এই সহিংস ঝগড়ার ঘটনা ঘটে। পরে বিমানের পাইলট বাধ্য হয়ে বিমানটি ব্যাংক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানের যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

কুয়েত এয়ারওয়েজের বরাতে কুয়েত টাইমস জানায়,কাতার এয়ারওয়েজের কেইউ৪১৪ ফ্লাইটে এই ঘটনা ঘটেছে। নারীদের হাতাহাতি এমন পর্যায়ে চলে যায় যে নিরাপত্তা কর্মকর্তা তাদের থামাতে গেলে দুজন নারী তাকে বাধা দেন। পরে বিমানটি ব্যাংককে অবতরণ করলে কয়েকজন নারী যাত্রীকে আটক করা হয়েছে এবং পাবলিক প্রসিকিউশন বিভাগ তাদের জিজ্ঞাসাবাদ করেছে। তারপর আরও যাচাই-বাছাই করতে দুজন নারীকে ক্রিমিনাল ইভিডেন্স বিভাগে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনো তদন্ত চলছে।

এদিকে কুয়েত এয়ারওয়েজ এই ঘটনার নিন্দা জানিয়েছে। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।