Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, পাইলট নিহত

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, পাইলট নিহত

পর্তুগালের দক্ষিণাঞ্চলে একটি এয়ার শো চলাকালীন মাঝ আকাশে দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির বিমান বাহিনী জানিয়েছে এ দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন।

এদিকে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ এবং এরপর সেগুলোর নিচে পড়ে যাওয়ার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রোববার (২ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালের দক্ষিণাঞ্চলে এয়ার শো পারফরম্যান্সের সময় রোববার মাঝ আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষ হয়েছে বলে দেশটির বিমান বাহিনী জানিয়েছে। এছাড়া দেশটির মিডিয়া রিপোর্ট বলছে, ওই সংঘর্ষের ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন।

সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিমান বাহিনী দুঃখের সঙ্গে জানাচ্ছে, বিকেল ৪টা ৫ মিনিটে বেজা এয়ার শোতে আকাশে পারফরম্যান্স প্রদর্শনের সময় দুটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এই এয়ার শোতে ছয়টি বিমান অংশ নিয়েছিল।’

পর্তুগিজ মিডিয়া জানিয়েছে, সংঘর্ষের পর একটি বিমানের পাইলট মারা গেছেন। তারা বিমান দুটিকে ইয়াকভলেভ ইয়াক-৫২ মডেলের বলে চিহ্নিত করেছে। অ্যারোবেটিক ট্রেনিং মডেলের এই বিমানগুলো সোভিয়েত ডিজাইনে নির্মিত।

বিমান বাহিনী বলেছে, জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে এবং বেজা বিমানবন্দরে শোটির আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।