Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

মাঝ আকাশে উড়োজাহাজের ইঞ্জিনে আগুন, বেঁচে গেলেন সবাই!

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মাঝ আকাশে উড়োজাহাজের ইঞ্জিনে আগুন, বেঁচে গেলেন সবাই!

উড়োজাহাজ নিয়ে একের পর এক ঝামেলায় পড়ছে আমেরিকার প্রতিষ্ঠান বোয়িং। এবার তাদেরই একটি উড়োজাহাজের ইঞ্জিনে আগুন লেগেছে। তবে জরুরি অবতরণের কারণে ভাগ্যক্রমে বেঁচে গেছেন ওই আকাশযানের আরোহীরা।

 

বার্তা সংস্থা রয়টার্স বলছে, অ্যাটলাস এয়ারের বোয়িং ৭৪৭–৮ কার্গো উড়োজাহাজটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এর ইঞ্জিনে আগুন লেগে যায়। উড়তে থাকা ওই উড়োজাহাজ থেকে বের হতে থাকে আগুনের লেলিহান শিখা। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে।

 

অ্যাটলাস এয়ার এক বিবৃতিতে বলছে, উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে যায়। এ কারণে আগুন লাগতে পারে। তবে পাইলটের বুদ্ধিতে দ্রুত উড়োজাহাজটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। এতে কারও তেমন কোনো ক্ষতি হয়নি।

https://twitter.com/i/status/1748257445334397330

তবে বৃহস্পতিবারের এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যেসব ভিডিও শেয়ার করা হয়েছে, সেগুলো এই উড়োজাহাজের কিনা– তা নিশ্চিত হওয়া যায়নি।

বোয়িং ৭৪৭–৮ কার্গো উড়োজাহাজটিতে জেনারেল ইলেকট্রিক কোম্পানির জিএনএক্স ইঞ্জিন থাকে। এ ব্যাপারে বোয়িং, এফএএ ও জেনারেল ইলেকট্রিক কোম্পানি কোনো মন্তব্য করেনি।

 

উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ও সবাইকে উদ্ধার করে। তবে ওই উড়োজাহাজে মোট কতজন আরোহী ছিলেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।