Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

মাছ বিক্রেতার পকেট মারতে গিয়ে যুবদল নেতা আটক

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মাছ বিক্রেতার পকেট মারতে গিয়ে যুবদল নেতা আটক

বরিশালের বানারীপাড়ায় মাছ বিক্রেতার পকেট মারার অভিযোগে খোকন হাওলাদার নামের এক যুবদল নেতাকে আটক করেছেন স্থানীয়রা। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা বাজারে এ ঘটনা ঘটে।

খোকন হাওলাদার বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।

বিশারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নান্না মিয়া তালুকদার বলেন, রোববার সকাল ৯টার দিকে চৌমোহনা বাজারের মাছ বিক্রেতা কলাভিটা গ্রামের অনিল মন্ডলের পকেটে হাত দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ওঠে খোকনের বিরুদ্ধে। ঘটনার সময় পকেটে কারও হাত আছে এমনটা টের পেয়ে নিজের পকেটের মধ্যে খোকনের হাত চেপে ধরে অনিল মন্ডল চিৎকার দিলে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাসহ লোকজন ছুটে এসে হাতেনাতে তাকে ধরে ফেলেন। পকেটমার-গুন্ডা আটকের খবরে বাজারে লোকজনের ভিড় পড়ে যায়।

এ সময় খোকনকে রশি দিয়ে বেঁধে মারধর করে জিঙ্গাসাবাদ করা হয়। খোকন তার নাম-পরিচয় জানান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তার রাজনৈতিক পরিচয় প্রকাশ পায়।

একজন যুবদল নেতার পকেটমারের খবরে তোলপাড় শুরু হয়। ঘণ্টাখানেক বেঁধে রাখার পর স্থানীয় গ্রাম পুলিশের (চৌকিদার) হাতে তাকে তুলে দেওয়া হয়। পরে কিছুদূর নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

ইউপি সদস্য নান্না মিয়া তালুকদার বলেন, ওই মাছ বিক্রেতার পকেটে পাঁচ-ছয় হাজার টাকা ছিল। এ বিষয়ে অনিল মন্ডল থানায় অভিযোগ করতে রাজি না হওয়ায় খোকনকে ঘণ্টাখানেক বেঁধে রেখে চড়-থাপ্পড় দিয়ে স্থানীয় দলীয় নেতাদের উপস্থিতি ও পরামর্শে চৌকিদারের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে।

গ্রাম পুলিশ সিদ্দিকুর রহমান বলেন, খোকনের বিরুদ্ধে কেউ বাদী হয়ে থানায় অভিযোগ করতে রাজি না হওয়ায় সাবেক ইউপি সদস্য ও দলীয় নেতাসহ উপস্থিত সবার সম্মতিতে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত খোকন হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উদয়কাঠি ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াজ আকন বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। এ ঘটনার তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ বিষয়টি কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।