Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
খেলাধুলা

মাগুরায় পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মাগুরায় পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব

গতবারের মতো এবারও পবিত্র ঈদুল আযহা নিজ শহর মাগুরায় পালন করেছেন সাকিব আল হাসান। এবার অবশ্য স্ত্রী-সন্তানসহ পরিবারের সাথে ঈদ করতে গেল বুধবার মাগুরায় চলে এসেছিলেন এই তারকা অলরাউন্ডার।

মাগুরায় ঈদুল আজহা পালনের একদিন পর আজ শুক্রবার সকাল নয়টার দিকে সাকিবকে দেখা যায় রিকশায় করে ঘুরতে। সে সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। মূলত স্ত্রীকে নিয়ে সকালবেলা ঈদের দাওয়াতে বের হয়েছিলেন সাকিব।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে সাকিব তার বাবার সঙ্গে মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদের জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগসহ স্থানীয় মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

 

এসময় ভক্তদের ছবি তোলার আবদারও পূরণ করেন। কথা বলেন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।