Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

মাইকে আজান দিলে লা'শ পড়বে, হু'মকির পর মসজিদে পুলিশ মোতায়েন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মাইকে আজান দিলে লা'শ পড়বে, হু'মকির পর মসজিদে পুলিশ মোতায়েন

মসজিদের মাইকে আওয়াজ (আজান) হলে লাশ পড়বে বলে হুমকি দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। পরে মসজিদটিতে মোতায়েন করা হয়েছে পুলিশ।

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গাজিয়াবাদ জেলার মোদি নগরের আদর্শনগর কলোনির একটি মসজিদে হুমকির ওই চিঠি পাঠানো হয়। চিঠি পাওয়ার পরই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আজ শনিবার মসজিদে নামাজ পড়তে এসে ওই চিঠি পান মুসল্লিরা। চিঠিতে কারও নাম না লেখা না থাকলেও নিচে লেখা রয়েছে ‘সনাতনী’। কোনো হিন্দু সংগঠন এই চিঠি লিখেছে, নাকি পরিকল্পিতভাবে অশান্তি ছড়াতে এই ষড়যন্ত্র—এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

ওই চিঠিতে লেখা ছিল, ‘মুসলিমরা আমাদের কথা মন দিয়ে শোন। যদি মসজিদের স্পিকার থেকে কোথাও কোনো আওয়াজ (আজান) বের হয়, তবে মরদেহ গোনার জন্য তৈরি থাক। মুরাদনগরের সমস্ত মসজিদের স্পিকার খুলে ফেলতে হবে। না হলে বিরাট ফল ভুগতে হবে।’

সূত্র: আমাদের সময়

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।