Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

মস্কোতে শপিং মলে বিস্ফোরণে নিহত ৪, আহত ৭০ জনের বেশি

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
মস্কোতে শপিং মলে বিস্ফোরণে নিহত ৪, আহত ৭০ জনের বেশি

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি গরম পানির পাইপে বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন। শনিবার মস্কোর পশ্চিমাঞ্চলের একটি শপিং মলে ওই বিস্ফোরণ ঘটেছে বলে নগরীর মেয়র জানিয়েছেন।

মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, আহতদের কয়েকজন পুড়ে গেছেন এবং ঘটনাস্থলে জরুরি পরিষেবা কাজ করছে। তিনি বলেছেন, একটি পানির পাইপ ফেটে যাওয়ায় মস্কোর দ্য সিজনস মলে ওই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গরম পানিতে শপিং মলের একটি অংশ প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন এবং মলের ভেতরে প্রায় ২০ জন আটকা পড়েছেন।

দেশটির সংবাদমাধ্যম লাইফ বলছে, শপিং মলের একটি দোকানের ভেতরের পাইপ ফেটে গেছে। এর ফলে শপিং মলের ভেতরের এলাকায় ও একটি সিঁড়ি গরম পানিতে প্লাবিত হয়েছে।

রুশ টেলিগ্রাম চ্যানেল ‘শট’ এই ঘটনার একটি ছোট্ট ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, পাইপের বিস্ফোরণের কারণে শপিং মলের একটি সিঁড়ির ওপরের দেয়ালে গর্তের সৃষ্টি হয়েছে। শটের অন্য একটি ভিডিওতে ভবনের দরজা দিয়ে গরম বাষ্প বের হতে দেখা যায়। এ সময় ঘটনাস্থলে আহত অনেক ক্রেতা ও মলের কর্মীদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়।

ভ্রেমেনা গোদা (দ্য সিজনস) নামে পরিচিত শপিং মলটি ২০০৭ সালে চালু করা হয়েছিল। এই মলে দেড় শতাধিক দোকান রয়েছে। সোবিয়ানিন বলেছেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তা দিচ্ছি।’

সূত্র: রয়টার্স, আরটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।