Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

মসজিদ থেকে জুতা চুরি করে ফেঁসে গেলেন প্রবাসী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
মসজিদ থেকে জুতা চুরি করে ফেঁসে গেলেন প্রবাসী

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের একটি মসজিদ থেকে জুতা চুরি করার অভিযোগে এক প্রবাসীকে আটক করা হয়েছে। দেশটির অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা তাকে আটক করেছেন। রোববার (০৯ জুন) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে আরব টাইমস।

আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আটক ওই ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি একজন মিসরীয় প্রবাসী। এর আগেও তার অপরাধমূলক কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে। এসবের মধ্যে একাধিক চুরি ও বিশ্বাসভঙ্গের মতো ঘটনা রয়েছে।

মিসরীয় ওই প্রবাসী যে মসজিদটি থেকে জুতা চুরি করেছেন সেটি সালমিয়া এলাকায় অবস্থিত। এই ঘটনার একটি ভিভিও প্রকাশ করেছে আরব টাইমস। সেখানে দেখা যায়, একজন ব্যক্তি একটি ব্যাগ নিয়ে মসজিদের গেটের ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করে তিনি তাকে রাখা জুতা তার ব্যাগে ঢুকাতে শুরু করেন। এরপর ব্যাগ ভরা হয়ে গেলে তিনি বের হয়ে যান।

এ দিকে এই চুরির অভিযোগে মিসরীয় ওই প্রবাসীকে কুয়েত থেকে নির্বাসিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, কুয়েতের মোট জনসংখ্যা প্রায় ৪৮ লাখ। এর মধ্যে অন্তত ৩৩ লাখের মতো প্রবাসী আছেন। দেশটিতে এত বেশি বিদেশি বসবাস করেন যে এখন নিজ দেশে কুয়েতিরাই প্রায় সংখ্যালঘু।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।