Wednesday, 4 November 2026
শিরোনাম
স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আর্ন্তজাতিক

মসজিদে গিয়ে তোপের মুখে পড়লেন ট্রুডো ( ভিডিও )

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
মসজিদে গিয়ে তোপের মুখে পড়লেন ট্রুডো ( ভিডিও )

মসজিদে গিয়ে তোপের মুখে পড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইসরায়েলের সমর্থনকারী হওয়ায় শুনলেন মুসল্লিদের দুয়োধ্বনি। খবর টরোন্টো সানের।

 

শুক্রবার (২০ অক্টোবর) টরোন্টোর এক মসজিদে গিয়ে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় জাস্টিন ট্রুডোকে। এদিন গণমাধ্যমকে না জানিয়েই মসজিদটিতে যান ট্রুডো।

https://twitter.com/i/status/1715486143523721451

নামাজ শেষে মসজিদে ইমামের পাশে দাঁড়াতেই ‘শেইম অন ইউ’ আওয়াজ তোলেন মুসল্লিরা। মুসল্লিদের ক্ষোভের মুখে একপর্যায়ে বের হতে বাধ্য হন ট্রুডো। বাইরে গিয়েও শুনতে হয় ক্ষুব্ধ মুসলিমদের নিন্দা-শ্লোগান।

 

মসজিদে গিয়ে ট্রুডোর এই বিব্রত দশার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। কানাডার বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ করা হয় এই সংবাদ। পরবর্তীতে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মুসলিম কমিউনিটির প্রতি সহমর্মিতা জানাতে মসজিদে গিয়েছিলেন ট্রুডো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।