Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ময়মনসিংহ ও কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ আজ

admin • 09 Mar 2024, 07:53 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ময়মনসিংহ ও কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ আজ

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের ভোটগ্রহণ আজ। এর মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটির মেয়রের মৃত্যুতে এ পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট উপলক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, আজ ময়মনসিংহ সিটি করপোরেশন সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া, ৩টি পৌরসভার (পটুয়াখালী পৌরসভা, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা এবং বরগুনা জেলার আমতলী পৌরসভা) সাধারণ নির্বাচনসহ ৩টি পৌরসভার (ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সীগঞ্জ পৌরসভা এবং বগুড়া জেলার শিবগঞ্জ পৌরসভার মেয়রের শূন্য পদ) মেয়রের শূন্য পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকারের বিভিন্ন উপ-নির্বাচনসহ এদিন মোট ২৩১টি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

ময়মনসিংহ সিটি নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান (টজু), জাতীয় পার্টির প্রার্থী শহীদুল ইসলাম ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ রেজাউল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, কুমিল্লা সিটি নির্বাচনে চার স্বতন্ত্র প্রার্থী-তাহসীন বাহার, নূর-উর রহমান মাহমুদ তানিম, মোহাম্মত নিজাম উদ্দিন ও মো. মুনিরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সিটিতে ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার ১০৫টি কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।