ময়মনসিংহে বালুবোঝাই একটি ট্রাকে 'বলাকা এক্সপ্রেস' ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সদরের চর রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, রেললাইন অতিক্রম করার সময় ট্রাকটিতে ইঞ্জিনের সামনে কয়েকজন যাত্রী বসা ছিল। তাদের মধ্যে থেকে ৩ যাত্রী মারা গেছেন এবং আহত হয়েছেন অনেকেই। দুর্ঘটনার পর হতাহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর থেকে নেত্রকোণা-কিশোরগঞ্জের সঙ্গে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
বিস্তারিত আসছে...





