Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন যারা

admin • 01 Mar 2024, 03:29 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন যারা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় আরও ৭ জন নতুন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

নতুন এই মন্ত্রিসভায় থাকছেন- নওগাঁ-২ আসন থেকে মো. শহীদুজ্জামান, রাজশাহী-৫ আসনের মো. আব্দুল ওয়াদুদ, চট্টগ্রাম-১৪ আসনের মো. নজরুল ইসলাম চৌধুরী। সংরক্ষিত মহিলা আসন থেকে মন্ত্রী হচ্ছেন বেগম রোকেয়া সুলতানা, বেগম শামসুন নাহার, বেগম ওয়াসিকা আয়শা খান, বেগম নাহিদ ইজাহার খান। জানা গেছে, তাদের সবাইকে শপথের জন্য ডাকা হয়েছে।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১১ জানুয়ারি শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা। বর্তমান মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১১ জন।

 

৩৭ সদস্যের এ মন্ত্রিসভায় কোনো উপমন্ত্রী নেই। এর আগে একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার আকার ছিল ৪৯ সদস্যের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।