Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় জেলার খবর

মনোনয়ন ফিরে পেতে এবার হাইকোর্টে যাবেন জাহাঙ্গীর

admin • 04 May 2023, 07:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
মনোনয়ন ফিরে পেতে এবার হাইকোর্টে যাবেন জাহাঙ্গীর

ঋণ খেলাপির দায়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন আপিলেও বাতিল করা হয়েছে। প্রার্থিতা ফিরে পেতে এবার তিনি হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় মুঠোফোনে হাইকোর্টে যাওয়ার বিষয়টি দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে কে নিশ্চিত করেন জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, প্রার্থিতা ফিরে পেতে আমি হাইকোর্টে যাব। আমার এই বিষয়টি যেহেতু হাইকোর্টে স্টে ছিল, তারা এই সেটা আমলে নেয়নি। আমি ন্যায়বিচার পাই নাই। এখন আমি সর্বোচ্চ আদালতে যাব। আগামী রোববার আমি হাইকোর্টে যাব।

 

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি ও ভোকাল পয়েন্ট কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন খান জানান, ঋণ খেলাপি হওয়ায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন আপিলেও বাতিল করা হয়েছে।

 

সিটি নির্বাচনে অংশ নিতে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে তিনি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন। জাহাঙ্গীর আলমের আবেদন যাচাই-বাছাই করে বৃহস্পতিবার (৪ মে) বিকেলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রেখে আদেশ দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

 

তিনি আরও জানান, আপাতত আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। মনোনয়ন ফিরে পেতে তিনি হাইকোর্টে যেতে পারেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।